চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মোখসেদুজ্জামান নামে এ যুবক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর চিনিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখসেদুজ্জামান (১৮) একই এলাকার আসাদুর রহমানের ছেলে।
গোমস্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, মোখসেদুজ্জামান রহনপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় চিনিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

