ঢাকাSaturday , 22 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

Link Copied!

কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর কুলসুম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনরা।
মৃত শিশু কুলসুম ওই ইউনিয়নের সাতালস্কর এলাকার কয়জর আলীর মেয়ে।
বুধবার (১৯ জুন) রাতে মায়ের সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তিস্তা নদীর কোলায় বালুতে আটকে ছিল শিশুটি। দুই হাত পানির ওপরে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও জানান, নৌকাডুবির ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছে, তারা হলেন পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম, তাদের মেয়ে সন্তান আইরিন (৯) ভাগ্নি হিরা মনি (৯), আজিজুর রহমানের ছেলে শামিম হোসেন (৫)।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, গত বুধবার সন্ধায় পশ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
এ সময় ১৯ জন নদী সাঁতরে তীরে উঠতে পারলেও ৭ জন নিখোঁজ হয়। পরে তল্লাশি চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শনিবার আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের লোকজনও কাজ করছে।