ঢাকাSaturday , 22 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

Link Copied!

খুলনার ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহত সন্তানের মা।
শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার ১ বছরের শিশু ছেলে।
এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে চড়ে ৩ জন আরোহী ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি বাসের নিচে চলে যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’