সিলেট সদর উপজেলার সাহেবের বাজারের কান্দিরপথ গ্রামে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফকির আলী নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ফকির আলী কান্দিরপথ গ্রামের কুটি মিয়ার ছেলে।
শুক্রবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে, তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আটকরা হলেন, আলেকা বিবি, হুছনা বেগম, শাহনাজ, শারমিন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম।

