ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় ভাটার টান

Link Copied!

book-fair13নিজস্ব প্রতিবেদক : আর মাত্র দুদিন পর শেষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা ২০১৫।  শেষ সময়ে বইপ্রেমীরা তাদের প্রিয় বইটি সংগ্রহের জন্য মেলায় ঢুঁ মারছেন। এতোদিন দর্শনার্থীরা মেলায় ঘুরতে এসেছেন। এখন বই কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করছেন পাঠকরা। এদিকে মেলার শেষ তিনদিন বইমেলা শুরু ও শেষ হওয়ার সময় বাড়ানো হয়েছে। আজ মেলা শুরু হয়েছে দুপুর ২টায়। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
বাঙলায়ন প্রকাশনার স্বত্ত্বাধিকারী অস্টিক আর‌্যু জানান, গতবারের বইমেলার তুলনায় এবারে বই বিক্রি অনেক কম হয়েছে। তিনি এজন্য হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিকেই দায়ী করছেন।
তিনি বলেন, ‘প্রতিবছর বইমেলার শেষ দিকে কেনাকাটার ধূম লেগে যায়। এবারের চিত্র উল্টো। ঢাকার বাইরে থেকে তেমন একটা পাঠক আসতে পারেনি।’
বরাবরের মতো এবারও বই বিক্রির শীর্ষে রয়েছে বাংলা একাডেমির প্রকাশনা। বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে অভিধান। বাংলা একাডেমির প্রকাশিত বইয়ের বিক্রি কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাংলা একাডেমি চত্বরে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, এবারের বইমেলায় প্রকাশিত বই থেকে বাছাই করে বেশ কয়েকটি বই কিনতে মেলায় এসেছেন। তিনি সেলিনা হোসেন, আনিসুল হক, মোহাম্মদ জাফর ইকবালের বই কিনবেন বলে জানান।
এদিকে বইমেলার শেষ তিনদিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে দায়িত্বে নিয়োজিতরা। শেষ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে স্বোচ্চার তারা।
বইমেলায় নিয়োজিত ঢাকা মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, মেলার আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ সময়ে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। মেলায় নজরদারীও বাড়ানো হয়েছে।