ঢাকাWednesday , 12 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Link Copied!

পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থীর আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেওয়ার কথা ছিল। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী।
নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে।
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় এখনো কোন অভিযোগ দেয়নি পরিবার। তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।