ঢাকাTuesday , 11 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

Link Copied!

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথে ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গত সোমবার (১০ জুন ) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু রায়হান জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আবু রায়হান রাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পরে হারাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।