ঢাকাTuesday , 11 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, নারী আটক

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।
পরে হামলাকারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক জান্নাতি আকতারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামে।
আহত ৪ শিক্ষার্থী হলেন- ৬ষ্ঠ শ্রেণির মোহনা, মিতু, সেতু ও রাবেয়া।
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন বলেন, স্কুল চলাকালীন হঠাৎ জান্নাতি ক্লাসে ঢুকে পড়ে ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করতে থাকে। এতে আহত হয় ৪ শিক্ষার্থী।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, হামলাকারী ওই নারী মানসিক রোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শিক্ষার্থীরা সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসাধীন।