ঢাকাMonday , 10 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল যুবকের লাশ

Link Copied!

নরসিংদীর শিবপুর উপজেলায় আহমেদ কবির নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।
সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবির চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের আব্দুল সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১২টা দিকে কে বা কারা কবিরের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার ভোর ৬টায় স্থানীয়রা বিদ্যালয় মাঠে কবিরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
কবিরের ছোট ভাই লেলিন বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।