ঢাকাSunday , 9 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

Link Copied!

ঝিনাইদহে ফেনসিডিল পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের অমেদুল হক এবং দৌলতদিয়ার হাতিকাটা গ্রামের রাসেল আহমেদ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সদর থানা পুলিশের একটি দল মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় তারা একটি মিনি ট্রাকের গতিরোধ করে ট্রাকভর্তি সবজির ভেতর থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।