ঢাকাThursday , 6 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবরস্থানে ঢুকে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

Link Copied!

সিলেট নগরীর মানিকপীর টিলা কবরস্থানে ঢুকে আবুল হাসান সাবিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে এবং সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।