নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫০ মিনিটে ঈদগাহ ময়দানের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, এদিন ওই সময়ে দুর্বৃত্তরা পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হয়েছেন।
এ ঘটনায় ঈদগাহ ময়দানের পাশে প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন পথচারীদেরও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

