ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালের ইউরো স্কোয়াডে ৪১ বছর বয়সী পেপে

Link Copied!

রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলে শুরু থেকেই দেখা গেছে তাদের বন্ধুত্ব। বয়সে বড় হওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদোকে সবসময় আগলে রেখেছেন পেপে। তবে ফুটবল ক্যারিয়ারে বয়স ভুলে গেছেন তারা। ৩৯ বছর বয়সে রোনালদো যে ফরম ধরে রেখেছেন, ৪১-এ এসে পেপেও কম যান না। ক্লাব ফুটবলে নিজেদের পারফর্ম্যান্সের কারণেই আসন্ন ইউরোতে দলে ডাক পেয়েছেন এই দুই তারকা।
মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। ঘোষিত দলে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন পেপে। ৪১ বছর ৩ মাস ২৩ দিন বয়সে আগামী ১৮ জুন ইউরোর মঞ্চে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
অন্যদিকে ওইদিন খেলতে নামলে ৩৯ বছর ৩ মাস ১৭ দিন বয়সে টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন রোনালদো।
রোনালদোকে স্কোয়াডে রাখা প্রসঙ্গে কোচ মার্তিনেস বলেন, ‘রোনালদোর বিষয়ে বলতে গেলে শুরুতেই তার পরিসংখ্যানটা দেখতে হবে। ক্লা্বের হয়ে ৪১ ম্যাচে ৪২ গোল করা মানেই সে এখনও ধারাবাহিক, গোলমুখে সবসময় ফিট। এমনকি খেলার মান ধরে রাখতে সে নিজেকে সবসময় শারীরিকভাবে সক্ষম রাখে, যা আমরা সত্যিই পছেন্দ করি। দলে তাকে প্রয়োজন।’
তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কোথায় খেলে- তা দেখে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা সর্বোত্তম দল গঠন করতে চাই। ২৬ জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে সবচেয়ে ভালো ২৬ জনকেই বেছে নেওয়া হয়েছে।
পেপের প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন ফুটবলারের ব্যক্তিগত পারফর্ম্যান্স ও লকার রুমে তাদের ভূমিকা কী থাকে, তা আমরা বিবেচনায় রেখেছি। এখানে কয়েকজন খেলোয়াড় আছে, লকার রুমে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’
আগামী ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচ খেলবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।
পর্তুগালের ২৬ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), জোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই পাত্রিসিও (রোমা)।
ডিফেন্ডার: আন্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), গন্সালো ইনাসিও (স্পোর্তিং), জোইয়াও ক্যান্সেলো (বার্সেলোনা), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নুনো মেন্দেস (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)।