ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেডারেশন কাপ: বসুন্ধরা কিংস মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন

Link Copied!

ফেডারেশন কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
বুধবার (২২ মে) ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে ট্রেবল জয়ের গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে সানডে সিজোবার গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মিগুয়েলের দুর্দান্ত গোলে সমতায় ফেরে কিংস।
ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে জাহিদ হাসান গোল করে কিংসের শিরোপা নিশ্চিত করেন।