ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে উপজেলা নির্বাচনে হেভিওয়েটের পরাজয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত নির্বাচিত, সানা মিয়ার হ্যাট্রিক

Link Copied!

অবশেষে সকল আলোচনা সমালোচনা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো বাগেরহাটে দ্বিতীয় ধাপে তিন উপজেলার নির্বাচন। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফল রাত ১০টায় ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। নির্বাচন পরবর্তী ৩টি উপজেলার পরিবেশে শান্ত রয়েছে। ভোট গণনা শেষে আনন্দ মিছিল করেছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দেশে ১ম স্মার্ট উপজেলা ঘোষণাকারী ফকিরহাটের হেভিওয়েট প্রার্থী স্বপন দাস পরাজয় বরণ করেছে। চিতলমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা অ্যাড. কালিদাস বড়াল হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত (নির্বাচনে বিদ্রোহী প্রার্থী) আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেছে। অপরদিকে হ্যাটট্রিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিনুল ইসলাম (সানা মিয়া)।
ঘোষিত ফলাফলে ফকিরহাট উপজেলা যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী স্বপন দাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ১৩৭ ভোট।
চিতলমারী উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট।
মোল্লাহাট উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম (সানা মিয়া) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৫৪ ভোট।