ঢাকাMonday , 20 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি নলছিটিতে গণপিটুনিতে যুবক নিহত

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
রিয়াজ ফকির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার গত (১৯ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে রিয়াজ ফকিরকে গণপিটুনি দেন এলাকাবাসী। এতে তিনি নিহত হন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ওসি মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।