ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে গণধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

Cortনেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের দায়ে পাঁচ যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম আবুল কাশেম এই দণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাল ডোয়ার গ্রামের শামীম, ভিকন, টিকন, তাপস ও একই উপজেলার বুধি গ্রামের রুপ মিয়া। আসামি রুপ মিয়া পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ২০০২ সালের ২০ জুলাই রাতে পূর্বধলা উপজেলার চৌরাস্তা এলাকায় রিকশার গতি রোধ করে নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।