ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়া ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

Link Copied!

fenciসিলেট প্রতিনিধি : সিলেটে সোয়া চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে নগরীর আখালিয়ায় বিজিবির ব্যাটালিয়ন কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় বিজিবি উত্তর-পূর্ব রিজিওন সরাইলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুর হায়দার (এনডিসি-পিএসএসি), সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিকী পিএসসি, ৪১ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যন, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি জওয়ানরা এসব মাসকদ্রব্য উদ্ধার করে। যার দাম চার কোটি ১৮ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।