রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে কয়লাভর্তি ট্রাকে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা।
বুধবার ভোরে মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ জানান, কয়লাভর্তি ট্রাকটি ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙার উদ্দেশ্যে আসছিল। পথে বুধবার ভোরে মহানগরীর বিনোদপুর এলাকায় আসলে অবরোধকারীরা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-১৩৬৩) রাস্তায় বেরিকেট দিয়ে থামানোর চেষ্টা করে। ওই সময় ট্রাকের চালক ও সহকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এসময় অবরোধকারীরা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয় ও অল্প দূরে থাকা দমকল স্টেশনের কর্মীদের সহযোগিতায় তেমন একটি ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনে

