নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হলেন নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এম মোজাম্মেল হক।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এ কর্মকর্তাকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
নৌ সেক্টরের নিয়ন্ত্রণকারী এ সংস্থার বর্তমান চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকারের চাকরির মেয়াদ ৩ মার্চ শেষ হচ্ছে। পুলিশের এ উপ-মহাপরিদর্শক ২০১১ সালের ৯ অক্টোবর প্রেষণে নিয়োগ পেয়েছিলেন।

