ঢাকাSaturday , 6 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে একজন ও অপর দুইজন ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে মারা যায়।
মৃত শিশুরা হলো- শিবগঞ্জ উপজেলার কামারপাড়া এলাকার রূপ কুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১), ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি এলাকার সুবোধ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে জিহাদ (১১)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার দুপুরে পাগলা নদীর তত্তিপুর শ্মশান ঘাটে পরিবারের সঙ্গে গোসল করতে যায় প্রিয়াঙ্কা। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, শনিবার দুপুরে মহানন্দা নদীর গুজুর ঘাট এলাকায় গোসল করতে যায় আজিজুল ও তার সহপাঠী জিহাদ। এক পর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে অভিযান চালিয়ে দুই জনকে উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।