মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন(৩৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আল আমিন(৪০) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় নিহত শাহীনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এস আই মোস্তাফিজুর রহমান একটি মোটরবাইক উদ্ধার করে বাঘড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসার সময় একদল সন্ত্রাসী হঠাৎ করে তার ওপর হামলা চালায়। পরে পুলিশও পাল্টা জবাব দিলে সংঘর্ষ বেধে যায়। এসময় গুলিতে শাহীন নামেও ওই সন্ত্রাসী ঘটনাস্থলেই মারা যায়। এসময় কনস্টেবল আল-আমিনের বাম হাতে সন্ত্রাসীদের গুলি লেগে আহত হন।
শাহীনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার জানান, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়। কনস্টেবল আল-আমিন গুরুতর আহত হয়। শীর্ষ সন্ত্রাসী শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

