ঢাকাSaturday , 6 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদরাসা শিক্ষার্থীকে হত্যা

Link Copied!

বগুড়ার কাহালুতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে এ ঘটনা ঘটে৷
নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে এবং দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতানজো জামে মসজিদে তারাবির ৮ রাকাত নামাজ আদায় করে বাড়ি ফিরছিল রেদোয়ান। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান খেতে ফেলে রেখে যায়।
তিনি আরও বলেন, রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।