ঢাকাWednesday , 3 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে পুলিশের ভুয়া এএসআই আটক

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার সময় পুলিশের এক ভুয়া সহকারী উপ-পরিদর্শকে (এএসআই) আটক করেছে পুলিশ। এ সময় আটক ওই যুবকের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে।
আটক ভুয়া সহকারী উপ-পরিদর্শকের নাম আলাউদ্দিন সুমন (৩৭)। সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পরিচয় দিয়ে আলাউদ্দিন সুমন নামে ওই ব্যক্তি বুধবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে যায়। সেখানে পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে স্থানীয় এক যুবককে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র এবং একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।