ঢাকাTuesday , 2 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

Link Copied!

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পাষন্ড স্বামী মোঃ হোসাইন মিয়া (৩৫) কে আটক করে মোল্লাহাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার জামিলা গ্রামের মোঃ তোতা শেখ এর মেয়ে ছালমার সঙ্গে মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামের মোঃ নোয়াব আলী মিয়ার ছেলে মোঃ হোসাইন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পাষণ্ড স্বামী মোঃ হোসাইন মিয়া তার স্ত্রী ছালমা আক্তারকে মারপিট করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ভিতরে বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে।এ ঘটনায় ছালমা আক্তারের ভাই ছোবান শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম জানান, মোঃহোসাইন মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।  আটককৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।