ঢাকাSunday , 31 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কুপে মা নিহত

Link Copied!

জামালপুরের বকশিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ঘাতক ছেলের দায়ের কুপে নিহত হলেন রাবেয়া বেগম (৫৫) নামে এক মমতাময়ী মা।
রোববার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর পশ্চিম পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া ওই এলাকার মৃত হজরত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে ছেলে জাহিদ পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নিশির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার একপর্যায়ে জাহিদ ও নিশির ঝগড়া থামাতে যান মমতাময়ী মা রাবেয়া বেগম। মা ছেলে জাহিদ হাসান শাসালে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো একটি দাঁ এনে রাবেয়ার মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। বাড়ির লোকজন মূমুর্ষূ অবস্থায় মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেয়ার পথে জন্মদুঃখিনী ওই মায়ের মৃত্যু হয়।
বকশিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে পালিয়ে থাকা ঘাতক জাহিদ হাসানকে আটক করেন। এ সময় জাহিদের দেয়া তথ্যমতে ঘরের বিছানার নিচ থেকে খুনের সময় ব্যবহৃত দা’টি উদ্ধার করে পুলিশ।
বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মাকে খুনের দায়ের এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে জাহিদ হাসানকে আটক করা হয়েছে এবং লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।