ঢাকাTuesday , 24 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৪

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হানিফ ফ্লাইওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র আলামীন (২০), পরিবহন ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু (৫০), বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী রাসেল (৩০) ও কাকন ( ৩০)।
জানা যায়, আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা। তাদের সবারই পেটে, পায়েসহ শরীরের বিভিন্ন  স্থানে স্প্লিন্টারের  আঘাত রয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তারা কেউ গুরুতর আহত নন। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।