ঢাকাSunday , 31 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম (৩৫) আহত হন।
রবিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টনি মিয়া জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহে মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমানের মৃত্যু হয়। এসময় দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
ওসি জানান, আহত মোটরসাইকেলচালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত খলিলুর রহমানের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।