ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মোয়াজ নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল দিকে রেললাইন পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত প্রতিবন্ধী কিশোর মোয়াজ ৯০ নম্বর পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।
নিহত প্রতিবন্ধী মোয়াজের চাচা কাউসার জামান জানান, শনিবার সকালে রেললাইন দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া।