ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি ঢাকা’র নতুন কমিটি

Link Copied!

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার এসকে রেজা পারভেজ।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর তোপখানা রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে সংগঠনের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের কার্যনির্বাহী সংসদ নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির মেয়াদ দুই বছর।
নতুন কমিটির সহ-সভাপতি হাসান শাফিঈ (নয়া শতাব্দী), যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম শেখ (সকালের সময়), কোষাধ্যক্ষ আকাশ মনি (শুভ দিন), সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম (সবুজ বিপ্লব), দফতর সম্পাদক রেজাউল করিম (বাংলাভিশন) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মহিদুল ইসলাম (বৈশাখী টিভি) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন- সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম বিলু, আমিনুর রহমান (এসএ টিভি) ও তৌহিদুল ইসলাম মিন্টু (দ্য রিপোর্ট২৪ ডটকম)।
এছাড়াও সংগঠনের চারজন উপদেষ্টা মনোনীত হয়েছেন। তারা হলেন- সৈয়দ জাফর (দিনকাল) মশিউর নেরু (করতোয়া), এস এম জাহাঙ্গীর হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) ও বশির আহমেদ (আমার দেশ)।