ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ২টি ওয়ান শুটারগান জব্দ, গ্রেপ্তার ১

Link Copied!

অবৈধভাবে অস্ত্র ব্যবসার অভিযোগে রাজশাহীর পুঠিয়া থেকে শাকিব (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগানসহ অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব-৫ ।
গত শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিবপুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।
গ্রেপ্তার শাকিব চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে দিকে র‌্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি (মোল্লাপাড়া) ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, অস্ত্র ও শাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।