নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন কর্মকর্তা আব্দুল মালেক। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের বর্তমান সচিব মনজুর হোসেনের আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে ভারপ্রাপ্ত সচিবের পদোন্নতি দিয়ে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে বহাল রাখা হয়েছে।

