ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বন্দুকের মুখে কলেজছাত্রীকে ধর্ষণ, টাঙ্গাইলের আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

Link Copied!

রাজধানীর উত্তরায় শুক্রবার রাতে নিজ বাসায় বন্দুকের মুখে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বলেন, শনিবার ভোরে তার বিরুদ্ধে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির মেয়েটিকে উত্তরার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে।
ওসি বলেন, গত শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ওই ফ্ল্যাট থেকে মেয়েটিকে উদ্ধার করলেও অভিযানের সময় সেখানে অভিযুক্তকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর মা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় এক নারী জড়িত। এমন কি শুক্রবার রাত থেকে পুলিশ মামলা নিতে টালবাহানা করছিল এবং অজ্ঞাত নামে মামলা দিতে চাপ দিচ্ছিল বলে জানান তিনি।
ওসি মোস্তফা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : ইউএনবি