ঢাকাSaturday , 30 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল মেম্বার গ্রেফতার

Link Copied!

আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল মেম্বার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার উপজেলা ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে উঠে। সব শেষ উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেস্টা করে সোহেল বাহিনী। সোহেল গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থির ফিরছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, সোহেল তালিকা ভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রিতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার পুরা পরিবার মাদকের সাথে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।