ঢাকাWednesday , 27 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার

Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ অনিক রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।
গত সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারের ১নং পোল সংলগ্ন জায়গা থেকে একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এলজিসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। চন্দ্রগঞ্জ থানাসূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনিক রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
অনিক রহমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী বলে জানা গেছে।