ঢাকাWednesday , 27 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

কুমিল্লার হোমনায় প্রবাসী স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বুধবার (২৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক।
এ মামলায় নির্দোষ প্রমাণিত হয় মো. শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল। পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম।
পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।