ঢাকাWednesday , 27 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ৪২০ প্রান্তিক মহিলা চাষীর মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Link Copied!

পটুয়াখালীর বাউফলে ৪২০ জন প্রান্তিক মহিলা চাষীদের মাঝে পুষ্টিবাগান তৈরির লক্ষ্যে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে- বেগুন, ডাটা , ঢেরশ, করলা, ঝিঙ্গা,লাই, রেখা, লাফা, শষা, লালশাক, পুইশাক, কলমিশাক বীজ, ৫ প্রকারের সার, ঝঝরি, নেট ও বাগানের সাইনবোর্ড ইত্যাদি।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয় বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার ও প্রান্তিক মহিলা কৃষক।