গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও এক পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী প্রাইভেটকার ও বেকারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। আহত হন এক পথচারী।
জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

