ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রাণপ্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কুরুচিপূর্ণ ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বাদ জোহর ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

