ঢাকাTuesday , 26 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজমেরী ওসমানের পক্ষে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীর বীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালো আজমেরী ওসমানের অনুসারীরা। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের পক্ষে নেতাকর্মীরা এক বিশাল বিজয় র‌্যালি নগরীতে প্রদক্ষিন করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কলেজ রোডের সামনে থেকে র‌্যালিটি নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে পুষ্পস্তর্বক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা নিয়ে ফুল হাতে নারায়ণগঞ্জ কলেজ রোডের সামনে এসে জড়ো হতে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন মো. হোসেন, মোর্শেদ, মনির হোসেন, বান্টিসহ অসংখ্য নেতাকর্মী।