ঢাকাMonday , 25 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় ছেলের হাতে বাবা নিহত

Link Copied!

যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহিউদ্দিন (৬২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে জনিকে (৩০) আটক করেছে।
রোববার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মহিউদ্দিন কাজিরবেড় গ্রামের দূর্লভ সরদারের ছেলে।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, মহিউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মহিউদ্দিনের মেঝ ছেলে জাহিদ হাসান জানান,‘রোববার (১৭ মার্চ) আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়, কিন্তু তিনি টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে এলে গতকাল গভীর রাতে বাবা মারা যান।’
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন,‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।