ঢাকাSunday , 24 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রবিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ষোল মাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব -১২।
গ্রেপ্তার মো. আবু সাঈদ (৩৮) বগুড়া জেলার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
সোমবার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার জানান, আবু সাঈদ মাদক আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তার আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।