মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি এলাকায় সুপার বোর্ড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রোববার (২৪ মার্চ) দুপুর আনুমানিক একটার দিকে কারখানাতে আগুন লাগার খবর পেয়েছে তারা। প্রাথমিক ভাবে দুইটি ইউনিট কাজ করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় নারায়নগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ওসি। তবে আগুন নিয়ন্ত্রণে এলে আগুল লাগার সুত্রপাত জানা যাবে।

