ঢাকাSaturday , 23 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত

Link Copied!

ঢাকার কেরাণীগঞ্জে প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা যুবকের ছুরিকাঘাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কর্মচারীর নাম সৌমেন দাস। তিনি পিরোজপুরের শাখারিকাঠি গ্রামের সুকুমার দাসের ছেলে।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন অভিযুক্ত যুবক হযরত আলী। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সৌমেনের গলায় আঘাত করেন হযরত। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সৌমেনের মৃত্যু হয়।
কেরাণীগঞ্জ মডেল থানার একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।