ঢাকাWednesday , 20 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত প্রবাসীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার, ৩ ভাই-বোন গ্রেফতার

Link Copied!

মুক্তিপণের দাবিতে গাজীপুর থেকে অপহৃত এক প্রবাসীকে শেকলে বাঁধা অবস্থায় নরসিংদী হতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী এক নারীকে তার দুই ভাইসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহাতাব উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর শিবপুর থানার হামুরদিয়া এলাকার তোফাজ্জল হোসেনের তিন সান দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১)।
ওসি মাহাতাব উদ্দিন জানান, টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা এলাকার গুহুলী গ্রামের আমিনুর রহমানের ছেলে লাবু মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ইরাকে চাকরি করেন। তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত ১৭ মার্চ ইরাক থেকে বাংলাদেশে আসেন। আসার সময় তার সহকর্মী হাসান মিয়া কিছু উপহার সামগ্রী গাজীপুরের কালীগঞ্জ এলাকায় রাবেয়ার কাছে পৌছে দেয়ার জন্য লাবু মিয়ার কাছে দিয়ে পাঠান। ওই উপহার সামগ্রী পৌছে দেয়ার জন্য লাবু মিয়া দুপুরে বিমান বন্দর হতে সরাসরি কালীগঞ্জের আরআরএন পাইলট স্কুল মাঠে আসেন। লাবু মিয়া সেখানে পৌছার কিছু সময় পর ৭/৮জন সহযোগীকে নিয়ে রাবেয়া একটি মাইক্রোবাসযোগে সেখানে আসেন। তারা লাবু মিয়াকে জোর পূর্বক ওই মাইক্রোবাসে মালামালসহ উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা লাবু মিয়ার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।
তিনি আরো জানান, অপহরণের এ ঘটনায় অপহৃতের ভাই থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ১৮ মার্চ দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে শেকলে বাঁধা অবস্থায় প্রবাসী লাবু মিয়াকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের ওই তিন ভাই-বোনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লাবু মিয়ার লুণ্ঠিত কিছু মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যহত রয়েছে।