ঢাকাWednesday , 20 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জিআর চাল বিতরণ

Link Copied!

পবিত্র রমজান উপলক্ষ্যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জিআর চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুর ২টায় ময়মনসিংহের গৌরিপুর রেলস্টেশনে সংস্থার নিজস্ব কার্যালয়ে জিআর চাল বিতরণের কার্যক্রম শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব মোস্তাকিন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা গৌরীপুরের সভাপতি মশিউর রহমান কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে ১০০ জন অসহায়, হতদরিদ্র, দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়। যা প্রতিটি পরিবারকে তাদের আহার্য বাবদ ২০ কেজি করে জিআর চাল দেয়া হয়।
এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার তার বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের দুরবস্থার কথা তুরে ধরে বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়। তাদের প্রয়োজন একটু সহযোগিতা। ভিক্ষাবৃত্তি দূরীকরণের লক্ষ্যে সরকার ও সমাজের ধণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাকাত/ফেতরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ জানিয়ে ভীক্ষাবৃত্তি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মুক্ত করার দাবি জানান।’