ঢাকাTuesday , 19 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

Link Copied!

গত ১৩ মার্চ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হইজোড় গ্রামে আলহাজ্ব মো. মোকছেদ আলী প্রামানিকের বাড়িতে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিক আলহাজ্ব মো. মোকছেদ আলী প্রামানিকের বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মো. শাহীন হোসেন এবং ছোট ছেলে মো. রবিউল ইসলামের বেডরুমসহ অন্যান্য রুমের আলমারি, শোকেস, বক্স, লকার এবং ড্রয়ারের তালা ভেঙে নগদ অর্থ, মূল্যবান স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়-চোপড়, মোবাইল ফোন, টেলিভিশনসহ আনুমানিক ৪ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। বাড়ির প্রত্যেকটা রুম তছনছ করে ফেলা হয়। চেতনানাশক প্রয়োগের ফলে বাড়িতে অবস্থানকারী সকল সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তারা স্থানীয়ভাবে চিকিৎসাধীন।
এ বিষয়ে বাড়ির মালিকের বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মো. শাহীন হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সাঁথিয়া থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগীর পরিবারকে সান্ত্বনা দেন এবং সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন। তবে এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি।