খুলনার দাকোপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হরিণটানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছেলের বউ টুম্পা গাইন ও শাশুড়ি চপলা গাইন। চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চপলা ধানখেতের আইলে সবজি তুলতে গেলে ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য পুত্রবধূ টুম্পা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

