ঢাকাTuesday , 19 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান ও ককটেলসহ ৫ ডাকাতকে গ্রেফতার

Link Copied!

গতকাল র‌্যাব-৬ (-স্পেশাল কোম্পানি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা থানাধীন নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে কতিপয় সন্ত্রাসীরা ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল রাতে খুলনা জেলার তেরখাদা থানাধীন নিশিপুর সাকিনস্থ টিনশেড বিল্ডিং এর ভিতরে সুকৌশলে অভিযান পরিচালনা করে মোঃ আবু সাঈদ মোল্লা (৩৪), পিতা-মৃত সাদেক মোল্লা, মোঃ করিম মোল্লা (৩৬), পিতা-আঃ গফুর মোল্লা, মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ গফুর শিকদার, মোঃ রাজিব শেখ (২৮), পিতা-মোঃ আজিবর শেখ, মোঃ শরিফ গাজী (২৮), পিতা-শহর আলী গাজী, সর্ব সাং-মল্লিকপুর (নিশিপুর), থানা-তেরখাদা, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের মধ্যে প্রধান আসামী মোঃ আবু সাঈদ মোল্লার কাছ থেকে ০২টি পাইপগান ও অন্যান্য আসামীদের কাছ থেকে ০২টি ককটেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।