ঢাকাTuesday , 19 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান ও জরিমানা

Link Copied!

পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মার্চ) মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও সবজির ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা,পারভেজ স্টোকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।